WBSSC Group D Answer key 2026
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (wbssc) এর পক্ষ থেকে যে ৮ই মার্চ গ্রুপ ডি পরীক্ষার দিন নির্ধারিত করা হয়েছিল, সেই পরীক্ষার থেকে গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন যেগুলি গ্রুপ ডি পরীক্ষায় এসেছে। সম্পূর্ণ প্রশ্নের উত্তর পত্র নিম্নলিখিত দেওয়া হল। তোমরা যে সকল প্রার্থী পরীক্ষা দিয়েছো নিচের নির্বাচন থেকে সঠিক উত্তরগুলো জেনে নাও। এছাড়াও আরো পরীক্ষা এবং সরকারি চাকরি রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের নোটিফিকেশন বেল বাটনে অন করে রাখুন।
১. কম্পিউটার-এ CPU-এর পূর্ণরূপ কী?
A. Computer Personal Unit (কম্পিউটার পার্সোনাল ইউনিট)
B. Central Processing Unit (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট)
C. Common Print Unit (কমন প্রিন্ট ইউনিট)
D. Control Processing Unit (কন্ট্রোল প্রসেসিং ইউনিট)
CPU কম্পিউটারের প্রধান প্রসেসিং ইউনিট যা সব নির্দেশনা প্রক্রিয়া করে
২. পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত?
A. মুর্শিদাবাদ
B. নদীয়া
C. বীরভূম
D. বাঁকুড়া
বিষ্ণুপুর অঞ্চলে তৈরি বালুচরী শাড়ির জন্য বাঁকুড়া জেলা বিখ্যাত
৩. কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা হয়?
A. হাইবারনেট
B. বুটিং
C. লগিং
D. শাটডাউন
কম্পিউটার চালু করে অপারেটিং সিস্টেম লোড হওয়ার প্রক্রিয়াকে বুটিং বলা হয়
৪. ‘অর্জুন পুরস্কার’ কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়?
A. বিজ্ঞান
B. খেলাধুলা
C. সমাজসেবা
D. সাহিত্য
ভারতে ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়
৫. সুন্দরবন কোন ধরনের বনভূমি?
A. ম্যানগ্রোভ
B. চিরসবুজ
C. শুষ্ক বন
D. পর্ণমোচী
সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি
৬. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন?
A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
D. রাজ্যপাল
ভারতের নির্বাচন কমিশনের প্রধানকে রাষ্ট্রপতি নিয়োগ করেন
৭. শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো-র ‘বিশ্ব ঐতিহ্য’ তকমা পায়?
A. 2023
B. 2022
C. 2025
D. 2021
২০২৩ সালে শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়
৮. কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ (Hiuen Tsang) ভারতে ভ্রমণ করেন?
A. সমুদ্রগুপ্ত
B. হর্ষবর্ধন
C. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
D. কনিষ্ক
হিউয়েন সাঙ সপ্তম শতকে হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন
৯. ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল?
A. 1930
B. 1942
C. 1920
D. 1947
মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়
১০. ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন?
A. জেমস রেনেল
B. রবার্ট ক্লাইভ
C. ওয়ারেন হেস্টিংস
D. থমাস বাবিংটন ম্যাকলে
জেমস রেনেলকে ভারতের মানচিত্রবিদ্যার জনক বলা হয়
১১. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A. জওহরলাল নেহরু
B. ড. রাজেন্দ্রপ্রসাদ
C. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন
D. ড. বি. আর. আম্বেদকর
১২. ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে?
A. অভিনব বিন্দ্রা
B. পি. ভি. সিন্ধু
C. নীরজ চোপড়া
D. লিয়েন্ডার পেজ
২০০৮ বেইজিং অলিম্পিকে শুটিংয়ে স্বর্ণপদক জেতেন
১৩. জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত ‘টুসু উৎসব’ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
A. বৃষ্টির জন্য আচার
B. ফসল কাটার মরসুম
C. বসন্তের আগমন
D. নৌকা দৌড়
টুসু উৎসব মূলত মকর সংক্রান্তি ও নতুন ফসল কাটার সঙ্গে যুক্ত
১৪. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়?
A. 94 তম
B. 73 তম
C. 41 তম
D. 52 তম
১৯৯২ সালের ৭৩তম সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়
১৫. একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?
A. আপলোডিং
B. ব্রাউজিং
C. নেভিগেটিং
D. ডাউনলোডিং
ইন্টারনেটে বিভিন্ন ওয়েবপেজে ঘোরার প্রক্রিয়াকে ব্রাউজিং বলা হয়
১৬. 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন?
A. ডি. গুকেশ
B. বিশ্বনাথন আনন্দ
C. আর. প্রজ্ঞানন্দ
D. কোনেরু হাম্পি
১৭. ভানুসিংহ কার ছদ্মনাম?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. মানিক বন্দ্যোপাধ্যায়
D. সুনীল গঙ্গোপাধ্যায়
১৮. ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত?
A. 25 বছর
B. 18 বছর
C. 16 বছর
D. 21 বছর
৬১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটদানের বয়স ২১ থেকে ১৮ করা হয়
১৯. কে ‘ধিং এক্সপ্রেস’ নামে পরিচিত?
A. দূতী চাঁদ
B. হিমা দাস
C. অঞ্জু ববি জর্জ
D. পি. টি. ঊষা
অসমের ধিং এলাকা থেকে হওয়ায় তাকে 'ধিং এক্সপ্রেস' বলা হয়
২০. ‘docx’ কোন ধরনের ফাইলের এক্সটেনশন?
A. MS PowerPoint
B. JPEG
C. MS Word
D. MS Excel
.docx হলো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের ফাইল এক্সটেনশন